ফটোশপে অভ্র দিয়ে বাংলা লিখুন (লেখা ভেঙ্গে যাবে না)
Wednesday, April 3, 2019
ফটোশপে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায় কিভাবে এই প্রশ্নটা অনেকেই আমাদের করে থাকেন। Photoshop এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা রেন্ডারিং সুবিধা যোগ হয়েছে। এর আগের ভার্সনগুলোতে বাংলা ইউনিকোডে লেখা বাংলা টেক্সটগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখা যেত। এই সুবিধা যোগ হবার ফলে এখন থেকে ইউনিকোড বাংলা টেক্সটগুলো পরিষ্কারভাবে দেখা যাবে। আমাদের মনে হয়েছে ফটোশপের এই নতুন ফিচারটা সম্পর্কে অনেকেই অবগত নন, সেকারণেই এই ব্লগ পোস্টের অবতারণা।
Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে।
Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে।
ফটোশপে আগের ভাঙ্গা বাংলা।
ধাপ ১:
ওপরের মেনুবার থেকে চলে যান Edit > Preferences > Type… অপশনে।
ক্লিক করুন Edit > Preference > Type
ধাপ ২:
এবার Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপে বেরিয়ে আসুন।
এবার ফটোশপ Close করে আবার open করুন
ব্যস, এখন থেকে অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে!
ANSI ফন্টের সাহায্যে অভ্র দিয়ে বাংলা লেখার ভিডিও টিউটোরিয়ালঃ by shohag360°
ANSI ফন্টের সাহায্যে অভ্র দিয়ে বাংলা লেখার ভিডিও টিউটোরিয়ালঃ by shohag360°

